সব ধরনের খেলা বন্ধ, সমাধান কি?

এম নাজমুল ইসলামের সাথে কথা বোর্ডের কথা চলছে, সব কর্ম কর্তারা বসেছেন তার সাথে। বলা যেতে পারে সমাধানের পথ খোঁজার জন্য একটা মিটিং হয়েছে, এম নাজমুল ইসলাম জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। অন্যদিকে ক্রিকেটারদের সাথেও কথা হয়েছে পরিচালকদের। যতদূর জানা গেছে দুই পক্ষের উভয়কে মানিয়ে কিভাবে খেলা মাঠে গড়ানো যায় সেই চেষ্টাই চলহে বিসিবিতে।…

বোর্ড পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটে ক্রিকেটারদের আলটিমেটাম l Sea Sports

আগামীকালের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। দুপুর একটা হতে যাওয়া বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…